বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে ঘাস খাওয়ার জন্য গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাঠে চরতে থাকা ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়।

মারা যাওয়া গরুগুলোর মালিকরা হলেন— রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা। তারা সবাই কুচাই চা-বাগান এলাকার বাসিন্দা।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। গরুগুলো ছিল তাদের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎস।

স্থানীয়দের মতে, একসঙ্গে এতগুলো গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। তারা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এস