ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু হয়।

এর আগে নৌদুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়ে।

এবিএস