নাটোরের বড়াইগ্রামে বনভোজনের বাসের চাপায় বেলাল হোসনে (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটকিমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল উপজেলা পৌর এলাকার থানার মোড় এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় বিদ্যুৎমিস্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বেলাল বনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে পাটোয়ারী ফিলিং ষ্টেশন এলাকায় পৌঁছালে লালপুর উপজেলার চক নাজিরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের বনভোজনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাসটি পালিয়ে গেলেও শনাক্ত করা সম্ভব হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এবিএস





