আজ দুপুর বেলা বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের আন্ত: শ্রেণি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে বিদ্যালয়ের বিপরীত পাশে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পানিতে ডুবার খবর পেয়ে আমি সাথে সাথে ডাকবাংলোর পুকুরের পারে অবস্থান নেই আমার সম্মুখেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।

চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয় এর আন্তঃ শ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলছিল।

ফুটবল খেলার পরে নিহত লাবিব মাহমুদ খান তার বন্ধুদের নিয়ে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এদিকে নিহত লাবিবের বাবা তার ছেলের খবর পেয়ে কোর্ট থেকে দৌড়ে এসে ডাক বাংলার পুকুরে তার ছেলেকে উদ্ধারের সহযোগিতা করতে দেখা গেলেও কর্তব্যরত ডাক্তার কর্তৃক মৃত ঘোষণার পর তিনি বেহুশ হয়ে পরেন।

এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এস