রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৫ টি পৃথক অভিযান (নিয়মিত ০৩ এবং মোবাইল কোর্ট ০২) চালিয়ে ১ জনকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, মানিকগঞ্জ সদর থানাধীন কাফাটিয়া এলাকার মৃত: ভেটকু মিয়ার ছেলে মো: শুকুর আলীকে (৩৭) তার বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্হায় ২০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক আসামিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

এন