মোংলা বন্দরসহ সারাদেশে শনিবার (২৬ নভেম্বর) রাত ১২টা থেকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হচ্ছে।

আজ শনিবার সন্ধ্যায় নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় (ঢাকা) সভাপতি মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি করে আসছেন শ্রমিকরা। শুক্রবার ঢাকায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তত মজুরি বৃদ্ধির ঘোষণার দাবি জানানো হলেও মালিকপক্ষ সেটি মানেনি। তারা এক মাসের সময় চেয়েছেন। কিন্তু এক মাসের সময় দেওয়ার বিষয়ে শ্রমিকরা একমত হননি। ফলে শনিবার রাত ১২টা থেকে সারাদেশে কর্মবিরতি পালন শুরু করবেন শ্রমিকরা।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু সংবাদ মাধ্যমকে বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। দাবি বাস্তবায়ন না করায় আমরা শনিবার দিবাগত রাত থেকে মোংলা বন্দরসহ সারা দেশে লাগাতার কর্মবিরতি পালন শুরু করব।

এবিএস