বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে নতুন করে চারটি কুপের গ্যাস উৎপাদনের কাজ শুরু হচ্ছে। এটি শুরু করতে পারলে যে সমস্ত কারখানা উৎপাদনের জন্য গ্যাসের অভাবে বসে আছে। এসব কারখানাগুলোকে আমরা গ্যাস সরবরাহ করতে পারব। ফলে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। অপরদিকে, জ্বালানি আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার ওপর যে চাপ তৈরি হচ্ছে সেটিও কমে আসবে। এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণকে এই বার্তায় দিতে চায়, আমরা ধীরে ধীরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে এনে স্বাবলম্বী হব।

এ সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান ও প্রজেক্টের পিডি প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন।

এস