শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত শরীফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার। এর আগে ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।

নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে ওঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে এনে খায়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাকে খোঁজ করেও পাইনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।

নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার শাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছেন।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে খুঁজে পেতে। এছাড়া কেউ যদি তার সন্ধান পায় কমলনগর থানায় যোগাযোগ জন্য অনুরোধ জানাচ্ছি।লক্ষ্মীপুরে ১০ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী।

লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। শরীফের খোঁজে থানায় জিডিও করেছেন তার মা মোফাশেরা বেগম।

শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত শরীফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার। এর আগে ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।

নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে ওঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে এনে খায়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাকে খোঁজ করেও পাইনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।

নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার শাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছেন।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে খুঁজে পেতে। এছাড়া কেউ যদি তার সন্ধান পায় কমলনগর থানায় যোগাযোগ জন্য অনুরোধ জানাচ্ছি।

এমএম