রোববার (২৬ জুন) দুপুরে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালুকদার আব্দুল খালেক বলেন, নগরীর প্রতিটি ঘরে সিটি করপোরেশনের সেবা পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক কমিটিকে শক্তিশালী করতে হবে। নাগরিকদের সেবা দেওয়া ও তাদের সেবা গ্রহণে সমন্বয় সৃষ্টি করতে জনমত গঠন জরুরি। তিনি উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করার আহ্বান জানান।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম, মো. আলী আকবর, অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু ও সচিব মো. আজমুল হক।
কর্মশালায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসির বিভিন্ন শাখার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এমআই





