শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
দুই নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিয়ে পীরগাছায় জল্পনা-কল্পনা চলছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টা ১০ মিনিটে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েন। এর ঠিক ১০ মিনিট পর, দুপুর ১২টা ২০ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি একই এলাকা অতিক্রম করার সময় অন্য আরও এক নারী ট্রেনে কাটা পড়েন। এই দুই নারীর মৃত্যু ঘটেছে সুখানপুকুর রেলগেট থেকে এক কিলোমিটার দক্ষিণ ও আধা কিলোমিটার উত্তর সীমানার মধ্যে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলছে। তার নাম রাশেদা বেগম (৫৫)। নিহতের স্বামীর নাম জামাল উদ্দিন। বাড়ি সদর ইউনিয়নের দক্ষিণ দুধিয়াবাড়ী এলাকায় বলে জানা গেছে। অন্য নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স ২৫ থেকে ২৭ বছর হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে পীরগাছা রেলস্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, ১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এস