শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নাটোর জেলার ওপর দিয়ে চলাচলকারী রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে।
উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের নবনির্বাচিত মহাসচিব নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি তিনি শুনেছেন। শ্রমিকরাই বাস চলাচল বন্ধ করেছেন। এ নিয়ে শ্রমিক ইউনিয়ন কাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক সমিতির মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জেরেই নতুন করে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের ওপর।
সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী-নাটোর রুটের পাশাপাশি এ পথে যাতায়াতকারী যাত্রীরা বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট পরিবহন নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এস