​অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি এম এ কে মুরাদ এবং সাধারণ সম্পাদক এম এস রানা এবং উপদেষ্টা মন্ডলীর সম্মতি ক্রমে এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী নজির আহমেদ নোবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইজতিহাদ আহমেদ ফয়সাল।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি মেহেদী হাছান (গ্রীন লাইফ) ও জুবায়ের আল মারুফ (ঢামেক); যুগ্ম সাধারণ সম্পাদক দোলন মজুমদার, নাজমুন নাহার মিতু ও ইমরান হোসাইন; সাংগঠনিক সম্পাদক সুমাইয়া রেইকী ও মাকসুদা প্রিয়া। এছাড়াও দপ্তর সম্পাদক পদে আবু মুরসালিন, অর্থ সম্পাদক পদে রায়হান বিন দলীল এবং প্রচার সম্পাদক পদে মাহমুদ হাছান মনোনীত হয়েছেন।

​পুরো কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম ও কুমিল্লা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থীদের স্থান দেওয়া হয়েছে। কমিটির তালিকায় স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ ও দুর্যোগ, আইসিটি এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকসহ পূর্ণাঙ্গ সম্পাদকীয় পর্ষদ প্রকাশ করা হয়েছে।

​নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, নাঙ্গলকোট উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মেডিকেল শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠনটি কাজ করে যাবে। তারা সংগঠনের লক্ষ্য পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘ডিএমসান’ নাঙ্গলকোটের অসহায় মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণ এবং চিকিৎসকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এস