বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এটোম টেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত এটোম টেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে পুলিশ প্রকল্পের ভেতরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এস