এ ছাড়া কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে নগদ অর্থের পাশাপাশি জরুরি ত্রাণসামগ্রী যেমন শুকনো খাবার, বিশুদ্ধ পানি,ওষুধপত্র বন্যা উপদ্রুত এলাকায় বিতরণ করে আসছে । উদ্ধার কাজে সহায়তা করার পাশাপাশি কোম্পানী থেকে একদল চিকিৎসক তাদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে।

বন্যার্তদের সাহায্যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং শিল্প সমিতির উদ্যোগেও আর্থিক সহায়তার পাশাপাশি ওষুধ ও ত্রাণসামগ্রী প্রদানের মাধ্যমে যথাসম্ভব পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সহযোগিতার হাত বাড়িয়ে সংকট মোকাবিলায় সদা সচেষ্ট বায়ো ফার্মা ।