শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর কেরানীগঞ্জে গ্রিণভিল ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ চেক হস্তান্তর করা হয়।
বিজয়ী ৪ প্রতিযোগীরা হলেন, চ্যাম্পিয়ন গাজীপুরের হাবিবুল্লাহ বাশার, ১ম রানার্স-আপ সিলেটের রাইয়ান তানজিম, ২য় রানার্স-আপ ঢাকার আব্দুল্লাহ জুবায়ের এবং ৩য় রানার্স-আপ চট্টগ্রামের ইরফান হোসাইন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, ১ম রানার্স-আপ ২ লাখ, ২য় রানার্স-আপ ১ লাখ এবং ৩য় রানার্স-আপ ৫০ হাজার টাকা নগদ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কুরআন রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হয়েছে।
গ্রিণভিল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট চেয়ারম্যান সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে প্রজাপতি মিডিয়ার চেয়ারম্যান আব্দুর রউফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আল-কাদেরিয়া গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আলম সুমন।
প্রধান আলোচক ছিলেন সাওতুল কোরআন ২০২৩ এর প্রধান বিচারক শায়েখ হাফেজ, ক্বারী নাজমুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার নোমান আল বাশির, হাফেজ ক্বারী সাইফুল ইসলাম, বাংলাদেশ হেলথ সাইন্সেস ইউনিভার্সিটির উপদেষ্টা মো. আসাদুল্লাহ প্রমুখ।
প্রেসবিজ্ঞিপ্তি
এনএইচ





