থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মো. আব্দুস সাত্তার গুরুত্বর আহত হন।

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি পালিয়ে গেলেও তার নম্বরটি সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এমএম