বৃহস্পতিবার (১৪ মে) সকালে মসজিদসংলগ্ন নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস (৩৫) স্থানীয় পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, “মাওলানা ইদ্রিসের মৃত্যু খুবই মর্মান্তিক ও রহস্যজনক।”

এ বিষয়ে চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস