পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথে মুন্সিরহাট এলাকায় তার মৃত্যু হয়।

নিহত হাবিবা খানম তিশা সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, তিশা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় তিনি কম খাবার খেতেন।

তিশার ভাই আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসে নাশতা করছিলেন তিশা। এ সময় ডিম খাওয়ার একপর্যায়ে সেটি তার গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত অটোরিকশায় করে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মুন্সিরহাট এলাকায় তার মৃত্যু হয়।

এস