গাজীপুরের টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৯) মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ছোটন শর্মা বলেন, বুধবার সকালে ওই এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন ওই নারী। এ সময় তার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিএস





