বিষয়টি নিশ্চিত করে বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে পুলিশের হাতে আসে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপসহ পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম।

পুলিশের তথ্য অনুযায়ী, চীনা ও তাইওয়ানি নাগরিকদের প্রায় ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ দল কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে অবস্থান নেয়। এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

এমএম