‘ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়ার্ক’ এর উদ্যোগে শিক্ষিত বেকার, ছাত্রী, হতদরিদ্র ও বিধবাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২৫-৩০ জন অতিদরিদ্র পরিবারের সদস্য ও সমাজের সুবিধা বঞ্চিত অসহায় নারীদের একটি সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর) ৬ মাস ব্যাপী ২য় সেশনের ৭ম ব্যাচের এই সেলাই প্রশিক্ষণ কোর্স সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। একজন দক্ষ প্রশিক্ষক এতে প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ কোর্সের সূচি অনুযায়ী ৮ থেকে ১০ ধরনের পোশাক তৈরি শেখানো হয়। সমাপনী অনুষ্ঠানে ২৬ জন অংশগ্রহণকারীর ৩ জনকে ১টি করে মোট ৩টি সেলাই মেশিন বিতরণ করা হবে। কৃতকার্য ও সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে নতুন সেলাই মেশিন।
আগামী বছর ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে জুন মাস র্পযন্ত ৮ম ব্যাচের ১ম সেশন শুরু করা হবে। নতুন ব্যাচের নবাগতদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রশিক্ষণ উপকরণ ও সেলাই মেশিন উপহার দেওয়া হবে। (ইনশাআল্লাহ)
‘ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়ার্ক’ থেকে জানানো হয়েছে, সমাজের এসব সুবিধা বঞ্চিত অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। 'এক হাত পড়ে যায়, দশ হাত লড়ে যায়' এমন একটা ঐক্যের বন্ধনে আমরা সামনে এগিয়ে যেতে চাই, সব পিছুটান ভুলে মানবতার কল্যানে। আসুন দেশকে ভালোবাসি। ভালোবাসি দেশের মানুষকে। তাহলে একটি কল্যান রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই বিশ্ব দরবারে।
প্রশিক্ষণার্থীদের মতে, এই প্রশিক্ষণ তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকতে শিখিয়েছে। এই আঁকা পথ ধরে যদি তারা চলতে পারে, তাহলে এই প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে।
এবিএস





