সোমবার (৪ মে) সকাল ৮টা পর্যন্ত তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিহত দুই শিশু হলো বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইহান (৯) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫)।
হাসপাতালের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭টার দিকে দুই শিশুর মৃত্যু হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে মোট কতজন রোগী ভর্তি রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।
এস