বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের কাছে ছাত্রদলের ওই ৫ জন সদস্য লিখিতভাবে তাদের পদত্যাগপত্র জমা দেন।

ছাত্রদলের পদত্যাগ করা নেতারা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি রেদুয়ান হাসান, সহ-সভাপতি ইবনে আরাফাত জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, যুগ্ম সম্পাদক পাপিয়া সুলতানা রিয়া ও বিথি খাতুন।

সদ্য পদত্যাগী ছাত্রদল নেতা রেদুয়ান হাসান বলেন, আমরা আগে থেকেই নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিলাম। এ ব্যাপারে উপজেলা ও জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গেও একাধিকবার কথা বলেছি; কিন্তু জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন নির্বাচন না দিয়ে অছাত্রদের দিয়ে গত ১৮ ফেব্রুয়ারি আট সদস্যের কমিটির অনুমোদন দেন। পরে কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। নির্বাচন ছাড়া গঠিত কমিটি না মেনে আমরা স্বেচ্ছায় লিখিতভাবে পদত্যাগ করেছি। তবে পদত্যাগ করলেও আমরা ছাত্রদলের কর্মী হিসেবে সক্রিয় থাকব।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, কমিটির ৫ জন সদস্য লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সবাইকে নিয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএম