রোববার (২০ আগস্ট) এ ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাজ্জাক মিয়া উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কিশামত জালাল গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
জানা যায়, শনিবার (১৯ আগস্ট) কাফ্রিখালের গোপালপুর হিন্দু পাড়ায় কথিত ঝাড়ফুঁক কবিরাজ ঝাড়ফুঁক করার সময় পবিত্র কোরআনকে পায়ের নিচে রাখে। এসময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন ওই ঘটনা দেখে মিঠাপুকুর থানা পুলিশকে অবহিত করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পাহারার আওতাধীন রয়েছে ওই এলাকা।
জানা যায়, দীর্ঘদিন থেকে সে এলাকায় ঝাড়ফুঁক করে আসছে। এ ঘটনায় স্থানীয়রা জানান, ‘আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কোরআনকে অবমাননাকারীর বেঁচে থাকার কোন অধিকার নেই। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। যাতে দ্বিতীয় কেউ এমন কাজের দুঃসাহস না দেখায়’।
এবিষয়ে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ‘কুরআন অবমাননার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’
এনএইচ





