রোববার (২৭ ডিসেম্বর) জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা থেকে গ্যাস বিতরণ বন্ধ করে দেওয়া হয়। এটি একই দিন রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা বন্ধ থাকবে।

কারিগরি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, রোববার সকাল থেকে রা পর্যন্ত গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এরমধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য।

এনএইচ