মঙ্গলবার (৮আগস্ট) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. সোহাগ আরেফিনের সঞ্চালনায় রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদ সমাবেশে একাত্বতা ঘোষনা করেন।
৮ম ওয়েজবোর্ডের আওতায়ভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলামের লুটপাট ও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ, অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপির তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করে যাচ্ছে।
উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও সচল হলে। কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন, দেশবরেণ্য তারকা সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. সোহাগ আরেফিনের, টাঙ্গাইলের সাংবাদিক রশিদ আব্বাসি, সাংবাদিক আবাসিক সম্পাদক বিশাল রহমান, সাপ্তাহিক আলোরমনি পত্রিকার সম্পাদক হেলাল হোসেন আবির, সাংবাদিক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, উত্তরবঙ্গ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ, দিনাজপুর ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, সাংবাদিক জাহিদ হাসান, পঞ্চগড়ের সাংবাদিক মোস্তাক আহমেদ, স্বাধীন বার্তার বার্তা সম্পাদক আশরাফ খান কিরণ, সাংবাদিক মাটি মামুন, সাংবাদিক দীপংকর রায়, সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম, সাংবাদিক বেলায়েত হোসেন বাবু, সাংবাদিক আফফান হোসেন আজমীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরও বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য শেষে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
এনএইচ





