কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এ সময় পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার করবে। এতে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এমবি





