চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপলাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এবিএস





