শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে মদপানে অসুস্থ হওয়ার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত তরুণীর মামাতো বোন তানহা ইসলাম জানান, মদপান করা দুজন একটি বিউটি পার্লারে কাজ করতেন। দুজনে সম্পর্কে খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকায় একসঙ্গে থাকতেন। রাতে দুজনই মদপান করে। সকালে অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুজনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে বলে জানান তানহা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এনএইচ





