বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের পাশাপাশি র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। জঙ্গল সলিমপুর এলাকাকে অপরাধমুক্ত করা, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।
অভিযানকালে স্থানীয় লোকজনকে সন্ত্রাস ও অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান যৌথ বাহিনীর কর্মকর্তারা।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এমএম