সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলীপুর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুটির বাবা আলীপুর রেললাইন এলাকায় একটি চা-সিগারেটের দোকান করেন। শিশুটি বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে ওই কিশোর তাকে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ঘরের ভেতরে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ধাক্কা মেরে খুলে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।

ঘটনার পর ওই কিশোর পালিয়ে গেলেও বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে আটক করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনা শোনার পর আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওসিসিতে গিয়ে শিশুটিকে দেখে এসেছি। পাশাপাশি শিশুটির বাবা-মায়ের সাথেও কথা বলেছি। আমরা অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় এনেছি। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এনএইচ