অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালালে পুলিশ তল্লাশির এক পর্যায়ে তার বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে সন্দেহজনক অবস্থায় ডুবিয়ে রাখা একটি ব্যারেল উদ্ধার করা হয়। ব্যারেলে ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ জানান, অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএম