মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আড়াই হাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ড. শাহজাহান সাজু, সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, দিদারুল আলম মজুমদার, ড. নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, কবির হোসাইন, কাজী সালাহ উদ্দিন দিদার, কামরুজ্জামান বিপ্লব, সেক্রেটারী সুরুজ ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা রহমত উল্যাহ আমিনী প্রমুখ।
সভায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশীদ ঘোষনা করেন সুষ্ঠভাবে সমিতির নির্বাচন করার লক্ষ্যে সভাপতি ও সাধারন সম্পাদক আগামী ২৯ আগস্টের মধ্যে প্রথম শ্রম আদালত ঢাকা কর্তৃক সত্যায়িত হালনাগাদ ৬৪২ জন সদস্যের তালিকা নির্বাচন সাব-কমিটির নিকট বুঝিয়ে দিবেন। আগামী ২৭ সেপ্টম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে সমিতির ৬৪২ জন সদস্যের মধ্যে ৪৬০ সদস্য উপস্থিত ছিলেন । প্রেস বিজ্ঞপ্তি ।
এমআই





