বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই ওই গৃহবধূ দুপুরের রান্না করার জন্য বাড়ির পাশে খড়ি সংগ্রহ করতে যান। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি কাজীপাড়া গ্রামের মজিবর হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনছুর পাঠোয়ারী বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বাইরে ওই গৃহবধূ বের হওয়ায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
তারাগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মুত্যুর খবর শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
এস