মেলায় ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি ঘোড়া।

স্থানীয়রা জানায়, বৈশাখী মেলায় ঘোড়ার দৌড় দেখতে উপজেলার চাঁদপাশা উইনয়নের আশপাশের গ্রামগুলোতে আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইদের দাওয়াত দিয়ে আনা হয়। ঘোড়ার দৌড় দেখতে বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। ঘোড়ার দৌড় ছাড়াও মেলায় রয়েছে ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা ।

সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে উপজেলার পোস্ট অফিস বাজার প্রতিষ্ঠা করেন। তখন থেকেই প্রতি বছর এখানে বৈশাখী মেলার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হচ্ছে।

মেলা আয়োজক কমিটির সদস্য ও যুবদল নেতা আরিফুর রহমান ইরান বলেন, এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হচ্ছে।

বরিশাল বিমানবন্দর থানার ওসি আল মামুনুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল অব্যাহত ছিলো।

এমএম