জানা গেছে, প্রেমিক হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রোরবার রাতে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন আনুমানিক ৪৬০ ফুট উচুঁ একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপরে উঠে পড়ে। টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করে। তা না হলে সে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের উপরে বন্ধুর কাছে পৌঁছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে থাকে। এদিকে এই ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করে।

এভাবে দীর্ঘ সময় পর রাত ১১টার দিকে হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসে। পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে হাসান উচুঁ টাওয়ারে উঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই যুবককে উঁচু টাওয়ারে উঠতে দেখে লোকজন ভিড় করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর আমরা বুঝতে পারি, প্রেম টিকিয়ে রাখতে এই কৌশল নিয়েছে ওই যুবক!'

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উচুঁ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।'

এমএম