জানা গেছে, শুক্রবার বন্ধুদের সঙ্গে রংপুরের পানবাড়ি ব্রিজসংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন শিহাব শাহরিয়ার। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে উদ্ধার অভিযান পরিচালনা করে নদী থেকে শিহাবকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুরের দর্শনা এলাকায় বলে জানা গেছে।

তার আকস্মিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এস