মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত সিএনজিটি নাটোরের দিকে যাচ্ছিল। একই দিকে যাত্রার সময় দ্রুতগামী একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের সবাই পুরুষ, তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।’
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এস