শুক্রবার ( ২৯ ডিসেম্বর ) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় মজিদ বানু ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তিনি বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জনগণের কল্যাণ সাধনে ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও মজিদ বানু ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিশেষ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাহে রমজানসহ দুই ঈদে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশন মানুষের কল্যাণে ভূমিকা পালন করে যাচ্ছে। ফাউন্ডেশনের উদ্যোগে শীঘ্রই স্বাস্থ্যসেবা চালু হবে বলে তিনি উল্লেখ করেন। ফাউন্ডেশনের সকল জনকল্যাণমূলক কাজে তিনি এলাকারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব মতিউর রহমান আকন্দ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টবর্গ, মজিদ বানু ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তাগণসহ প্রমুখ ।
ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো মুক্তাগাছার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি





