গতকাল ২২ জানুয়ারী ২০২৫ ইং বুধবার সন্ধ্যা ৭ টায় পুরানা পল্টন আজাদ সেন্টারের নিচ তলায় বিগ আ্যাপেল রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে প্রীতি সমাবেশ-এর আয়োজন করা হয় এবং কমিটি গঠন সম্পূর্ণ হয়। ঢাকাস্থ রায়পুর উপজেলা ফোরামের সভাপতি হাবিবুর রহমান ফিরোজ- এর সভাপতিত্বে এড. আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং উত্তর চরবংশী ইউনিয়নের কৃতিসন্তান জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব, গাজী আজিজুর রহমান।

এ সময় তিনি বলেন, ইদানিং চরে নতুন নতুন ভূমিদস্যুদের আবিষ্কার হয়েছে তারা মানুষের দলিলকৃত পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করতে চায় কিন্তু তাদের কোন প্ল্যান সফল হবেনা। আমরা তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং চর অঞ্চলের মানুষের সকলের জমি দলিল মোতাবেক বুঝিয়ে দিবো ইনশাল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে পরশুরাম, ফেনী এর এসিল্যান্ড মাহফুজুর রহমান বলেন, ২ ও ৮ নং ইউনিয়ন শিক্ষার দিক দিয়ে দূর্বল শিক্ষার হারকে আরো বৃদ্ধি করতে হবে। প্রতিষ্ঠান গুলোতে যোগ্যতা সম্পূর্ণ ম্যানেজিং কমিটি না থাকা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাযত গাইডলাইনের অভাবে আগের তুলনায় এ অঞ্চলের মানুষ শিক্ষায় অনেক পিছিয়ে পড়েছে, এই ফোরামের মাধ্যমে স্কুল ,মাদ্রাসা গুলোকে দ্রুত রিকভার করে শিক্ষার মান ফিরিয়ে আনতে হবে কারণ শিক্ষিত মানুষরাই কেবল উন্নত সমাজ উপহার দিতে পারে।

ঢাকাস্থ ২ নং ইউনিয়ন ফোরামের সহ-সভাপতি গাজী ছাবের আহম্মেদ বলেন ২ এবং ৮ নং ইউনিয়নে কোন সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুদের যায়গা হবেনা, চর অঞ্চলের মানুষকে আর বোকা বানিয়ে রাখা যাবেনা। ইতিমধ্যে তারা দুর্নীতিবাজ ভূমিখোর রাজনৈতিক নেতাদের বয়কট করেছে , চর অঞ্চলের জমির দলিল যার জমি তার মানুষ এখন তার অধিকার বুঝে নিতে চায় তাদের আর রাজনৈতিক দলের দোহাই দিয়ে দমিয়ে রাখতে পারবেনা। এই ফোরাম হবে খেটে খাওয়া অসহায় হতদরিদ্র গরিব মানুষের সমস্যা সমাধানের ফোরাম আগামী দিনে এই ফোরাম ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে ২ ও ৮ নং ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন , বাংলা একাডেমীর পরিচালক গাজী মিজানুর রহমান, মডার্ন প্রিন্টিং এর ব্যাবস্থাপনা পরিচালক নুরুল আলম, ছাত্র শিবির সাবেক লক্ষীপুর জেলা সেক্রেটারি এড. নিজাম উদ্দিন মাহমুদ, রায়পুর ফোরামের জয়েন্ট সেক্রেটারি সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মনির হোসেন সুমন, রায়পুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহজাহান পাটওয়ারী, মাসুদুর রহমান সহ রায়পুর উপজেলা ফোরামের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

সভায় ঢাকাস্থ ২ নং ইউনিয়ন ফোরামের সভাপতি ঘোষণা করা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্মানিত প্রভাষক ইঞ্জিঃ আব্দুল গফুর, সহ-সভাপতি গাজী ছাবের আহম্মেদ, সেক্রেটারি ইঞ্জিঃ নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, এবং ঢাকাস্থ ৮ নং ইউনিয়ন ফোরামের সভাপতি জালাল উদ্দিন রুমি,সেক্রেটারি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কারী কাউছার আহমেদ।

এফএইচ