আজগর আলী রুহিয়া ইউনিয়নের ৪ নম্বর ঘনিমহেষপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার প্রয়াত মহিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রুহিয়া থানার একটি দল কর্ণফুলী বাজারের কাছে রেললাইনের ওপর অভিযান চালায়। এ সময় আজগর আলীকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ০.১১ গ্রাম ওজনের ১১টি কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৩০০ টাকা।
অভিযানে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহিয়া থানায় আজগর আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এস