গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

আজ রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল করিম বলেন, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দিলে ২ জন নিহত ও ১০ জন আহত হন। ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনা যাচ্ছিল।

হতাহদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

এবিএস