সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত ও বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অবশেষে গাড়ি উপহার দিচ্ছেন হবিগঞ্জের সেই মাদরাসা শিক্ষক এম. মুখলিছুর রহমান। গাড়িটি উপহার দিতে সেই শিক্ষকের বাড়িতে চলছে নানা আয়োজন
আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে আসছেন হিরো আলম।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে শিক্ষকের বাড়িতে সিলেটবাসীর পক্ষ থেকে ‘প্রিন্সিপাল এম. মখলিছুর রহমান কর্তৃক হিরো আলমকে নোহা গাড়ি উপহার অনুষ্ঠান-২০২৩’ শিরোনামে ব্যানার টাঙানো হয়েছে। ইতোমধ্যে তৈরি হয়েছে মঞ্চ, বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত আছে মাইক, দর্শকের জন্য রয়েছে সারি সারি চেয়ার।
শিক্ষক মখলিছুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মঙ্গলবার সকাল থেকে আমরা সবাই বাংলার হিরোর জন্য অপেক্ষা করছি।
এবিএস





