করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৬০ জন।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার করোনায় ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে এবং ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৬৭ জনের দেহে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন।

এবিএস