বুধবার (১ ফেব্রুয়ারী) উপজেলার ছড়ান ডিগ্ৰি কলেজের শিক্ষার্থীদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজবাহুর রহমান (মঞ্জুর)
প্রধান অতিথির বক্তব্যে আ’লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান শিক্ষাকে সামনে রেখে বলেন, "জীবনে সফলতা পেতে হলে, স্বপ্ন দেখতে হবে"। পরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ক্রীড়া সামগ্রী ফুটবল, ভলিবল বিতরণ করেন।
সভাপতির বক্তব্যে মেজবাহুর রহমান মঞ্জু বলেন "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন, বর্তমান সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে শিক্ষা, নারী শিক্ষার উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন হয়েছে। আমাদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে"
এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক মিন্টু মিয়া সভাপতি আ’লীগের মিঠাপুকুর উপজেলা শাখা, তারিকুল ইসলাম সরকার (স্বপন) ১১ নং বড়বালা ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রমূখ।
নবীন শিক্ষার্থীদের বরণ শেষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এনএইচ





