ঘন কুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে শনিবার দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে।

এবিএস