বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পর্শে অনুরাগ বাড়ৈ (৩) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

অনুরাগ বাড়ৈ বাশাইল গ্ৰামের ভ্যানচালক আনন্দ বাড়ৈর ছেলে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানচালক আনন্দ বাড়ৈর ঘরে থাকা একটি টেবিল ফ্যানের বৈদ্যুতিক সংযোগে হাত লেগে বিদ্যুতায়িত হয় শিশুটি। এতে শিশুটির হাত ও শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এবিএস