উত্ত‌রের জেলা রংপু‌রে জেঁকে বসেছে হাঁড় কাঁপানো শীত। ঘন কুয়াশা ও হিম বাতাসে অনেকটাই বিপাকে পড়েছেন এখানকার অসহায় মানুষগুলো। ষ্টেশনে,ফুটপাতে, যাত্রীছাউনীতে  রাত্রিযাপন করা মানুষগুলোর পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন 'বিউ‌টিফুল রংপুর' না‌মে এক‌টি স্বেচ্ছা‌সেবী সংগঠন ও রংপু‌র মেট্রোপ‌লিটন পু‌লি‌শের ডিসি (সি‌টিএসবি) জনাব আবু বকর সিদ্দীক ।

গত বৃহস্পতিবার (১২জানুয়ারি) মধ্যরাতে রংপুর শহ‌রের বিভিন্ন স্থা‌নে অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- বিউ‌টিফুল রংপু‌রের প্রতিষ্ঠাতা মো: মোন্তা‌শির পার‌ভেজ অংকুর , সহ- প্রতিষ্ঠাতা  এ,জি, এস আল-আ‌মিন হিরা, এড‌মিন মোহাই‌মিনুর রহমান মিম , উপ‌দেষ্টা আবু জাকারিয়া জা‌কির , ও বিপ্লব এলা‌হি।

66666-202

বিউ‌টিফুল রংপু‌রের প্রতিষ্ঠাতা মোন্তা‌শির পার‌ভেজ অংকুর জানান, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। অন্য জেলার চেয়ে রংপু‌রে শীতের তীব্রতা একটু বেশি। এখন পর্যন্ত আমা‌দের সংগঠন এর মাধ‌্যমে রংপু‌রে প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে‌ছি ।

আমি ও আমার সংগঠ‌ন কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি রংপুর মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের উপ-পু‌লিশ ক‌মিশনার আবু বকর সিদ্দীক মহাদয় এর কা‌ছে যার সহায়তায় আমরা কিছু অসহায় মানুষ‌কে সাহায‌্য কর‌তে পে‌রে‌ছি ।

এবিএস