নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (১৬) নামের এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে।
আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাজারবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরিয়ান উপজেলার গাংকুর পাড়ার আরিফ মিয়ার ছেলে এবং বেলাবো বাজার এতিমখানা মাদরাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সকালে বেলাবো বাজার থেকে বটেশ্বরের আঞ্চলিক রাস্তা দিয়ে একটি ইটবোঝাই ট্রলির (ইচারমাথা) সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পিছনের থাকা আরিয়ান ট্রলির
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় । আর আহত হন মোটরসাইকেলের চালক এবং একই গ্রামের নুরুলের ছেলে সোহান। আহত সোহানকে তাৎক্ষণিক উদ্ধার করে বেলাবো উপজেলা মস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় ট্রলির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ ট্রলিটি রাজারবাগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের
সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আরিয়ান নিহত ও চালক গুরুতর আহত হয়।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাদি ও চালক একই বাড়ির হওয়ায় তাদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এবিএস





