রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
ওসি জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, নিয়াজ মোরশেদ ও মোহাম্মদ সুমনসহ চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, ঘটনার দিন শনিবার সন্ধ্যায় রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অধিকতর তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করেন।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এস











